কারুশিল্প মেলা ও লোকজ উৎসব
 |
| বায়স্কোপ | মো: জলিল | বাড়ি : রাজশাহী |
মেলায় দেশের নানান প্রান্ত থেকে শিল্পীরা হাজির হয়েছেন তাদের ঐতিহ্যবাহী সব শিল্পকর্ম নিয়ে। ১৫ জানুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেলা ও উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
 |
| লোকজ উৎসব ২০১৯ এর শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি |
বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে ৬০ জন কারুশিল্পী মেলায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ঝিনাইদহ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, নরসিংদীর পাটের শিকা, চট্টগ্রামের নকশি পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প , পটচিত্র, টেপা পুতুল, , নকশিকাঁথা, নকশি হাতপাখা, সিলেটের শীতল, ধামরাইয়ের তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প, টাঙ্গাইলের বাঁশের কারুশিল্প প্রদর্শন করা হচ্ছে।
 |
| কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১৯ | নারায়ণগঞ্জ সোনারগাঁ |

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তৈরির তাঁতও আছে একটি স্টলে। জামদানি শাড়ী বিক্রির কয়েকটি স্টলও আছে মেলায়।
 |
| কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১৯ | নারায়ণগঞ্জ সোনারগাঁ |
মেলার একপাশে আছে বেশ কিছু মুড়ি মুড়কি, মিঠাই, মুড়ালি, পিঠে-পুলির স্টল। এছাড়া পুতুল নাচ, নাগর দোলা ইত্যাদিও আছে মেলা প্রাঙ্গণে। এর মধ্যে লোক কারুশিল্পীদের জন্য বিনামূল্যে কারুপণ্য প্রদর্শনীর স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলা ও উৎসবে গ্রামবাংলায় ছড়িয়ে থাকা প্রতিভাবান কারুশিল্পী, লোকসংগীত শিল্পীদেরকে তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিভা বিকাশ ও প্রকাশের সুযোগ করে দেওয়াই এ মেলা ও উৎসবের অন্যতম উদ্দেশ্য।
#কারুশিল্প #লোকজ #মেলা #উৎসব #শখেরহাঁড়ি #পাটেরশিকা #নকশিপাখা #শতরঞ্জি #পটচিত্র #কারুপণ্য #টেরাকোটাশিল্প # টেপাপুতুল #তামাকাঁসা #সোনারগাঁ #লোক_কারুশিল্প _জাদুঘর #বাংলাদেশফ্যাশনআর্কইভ #bangladeshfashionarchive #BFA #FXYZ
source : . https://www.facebook.com/culture.bd/?tn-str=k*F. http://www.sonargaonmuseum.gov.bd/. https://www.facebook.com/events/199598147254590/. https://bangla.bdnews24.com/lifestyle/article1275713.bdnews. চিত্র : #FXYZ
0 Yorumlar